শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সুহেল আহমেদ।
শ্রীমঙ্গল এবি ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচী-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল বেলা মৌলভীবাজার রোডে এবি ব্যাংক শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের এই শাখার ম্যানেজার মো.মুনিম আহমেদ,অপারেশন ম্যানেজারসহ পূর্ণা রায় ব্যাংকের সকল অফিসার কর্মচারী সহ কর্মকর্তা,গ্রাহক ও সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাংবাদিক শেখ সোহেল আহমেদ আহমেদ উপস্থিত ছিলেন।
ম্যানেজার মোহাম্মদ মুনিম আহমেদ
উনি উনার বক্তব্যে প্রতিটা গ্রাহকের উদ্দেশ্যে বলেন ওটিপি কাউকে শেয়ার না করার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন কোম্পানি থেকে বলছি বলে প্রতারক চক্র ওটিপি নেওয়ার চেষ্টা করবে, এ বিষয়ে প্রতিটা গ্রাহককে সজাগ থাকার জন্য উনি নির্দেশনা দেন, ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা নিয়ে কথা বলেন । আর্থিক স্বাক্ষরতা বলতে বুঝানো হয়েছে অর্থের বিষয়ে লেনদেন কিভাবে করবেন কোথায় করবেন ।
এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়, আর্থিক সাক্ষরতা কর্মসূচি উপর বক্তব্য রাখেন এবি ব্যাংক কর্মরত অফিসার, সৌরভ গোস্বামী উনার বক্তব্যে বলেন ব্যাংকে টাকা রাখার জন্য বিভিন্ন ধরনের সুবিধা আছে যেমন এফডিআর এবং স্বল্প সুদে লোন দেওয়া হয় আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ওনার বক্তব্যে তুলে ধরা হয়।
