সদ্য যোগদানকৃত ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান আজ ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

দেশজুড়ে

রিপোর্টার ওমর ফারুক মানিক

পরিদর্শনকালে সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন।

এ. সময় পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে অফিসার ও ফোর্স সদস্যদের ব্যারাক, অস্ত্রাগার, ফোর্স মেস ডি-স্টোর, সি-স্টোর, এমটি অফিসসহ পুলিশ লাইনসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি প্রতিটি ইউনিটের শৃঙ্খলা, কার্য পরিকল্পনা, জনসেবার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, প্রশিক্ষণ, দায়িত্ব পালন, কর্মপরিবেশ ও জনসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শন কর্মসূচিতে জনাব খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *