সাভার প্রতিনিধি । ওমর ফারুক মানিক
সাভার মডেল থানা পুলিশ ইং ০৯/১০/২০২৫ তারিখ হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধারসহ একজন আসামীকে গ্রেফতার করেছেন।
সাভার চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ীর এসআই(নিঃ) মোঃ আমির হোসেন হেমায়েতপুর এলাকায় মোবাইল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৯/১০/২০২৫ তারিখ বিকাল ১৬.১০ ঘটিকার সময় হেমায়েতপুর বাসষ্ট্যান্ড একেএইচ টাওয়ারের বিপরীত পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রীজের নীচে অভিযান পরিচালনা করে বিদেশে পাঁচারের উদ্দেশ্যে রাখা একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তি পাচারের অভিযোগে আসামী ১) মোঃ দেলোয়ার হোসেন (৬১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- গোয়ালমারী, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, এ/পি সাং-দারুসসালাম টাওয়ার, খালেক পাম্পের সাথে, মিরপুর-১, থানা- দারুসসালাম, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামী একটি ওয়ালটন ফ্রিজের পূরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের কালো রংয়ের বিষ্ণু মুর্তিটি সংরক্ষণ করছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ (একশত পয়ষট্টি) কেজি। মূর্তিটির বাজার মূল্য অনুমান ১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামী ১) মোঃ দেলোয়ার হোসেন (৬১) এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক জেলখানায় প্রেরণ করা হইবে।
