বরিশালের গৌরনদীতে ধারালো অস্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে সাতটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

আদালত দেশজুড়ে

বরিশাল প্রতিনিধি: মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হোসনাবাদ বাজারে এই ঘটনা ঘটে।বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, নদী পথে একটি স্পিডবোড নিয়ে ১২/১৫ জনের সশস্র সঙ্গবদ্ধ ডাকাতদল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে প্রবেশ করে। বাজারে ঢুকেই প্রথমে অস্রের মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে জিম্মি করে ফেলে। পরবর্তীতে বাজারের সাতটি দোকানের তালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।তিনি আরও জানান, তিনটি স্বর্নের দোকান থেকে স্বর্নালংকার, একটি বেকারী থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুইটি মোবাইলের দোকান থেকে নগদ প্রায় সাত লাখ ও দুইটি মুদি দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা ডাকাত দল নিয়ে লুট করে নিয়েছে। বেকারীতে প্রবেশের সময় বেকারী শ্রমিকরা বাঁধা দিলে তাদেরকে অস্রের মুখে জিম্মি করে রাখা হয়। এমনকি বাজারের সিসি ক্যামেরা ভেঙ্গে দিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবরপেয়ে রাতে এবং সকালে দুইদফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *