ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

দেশজুড়ে
   প্রতিনিধি ওমর ফারুক মানিক। সাভার ঢাকা 

আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে তার অবদান সব মহলে প্রশংসিত হয়েছে। সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি সাভারবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে তদন্ত কার্যক্রমে তার নিষ্ঠা ও পেশাদারিত্ব আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সমস্যার দ্রুত সমাধান, অপরাধ দমন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আশিক ইকবালের নিরলস প্রচেষ্টা তাকে এ সম্মাননা এনে দিয়েছে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশ পুলিশের জন্য এক গৌরবের বিষয়।

সাভারবাসী গর্বিত তাদের এই মানবিক ও কর্মদক্ষ পুলিশ কর্মকর্তাকে নিয়ে। সামনে তার পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক— এটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *