উজিরপুরে সিরাতুন্নবী সাঃ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে – উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দেশজুড়ে ধর্ম

উজিপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ঐতিহ্যবাহী মারকাযুল করীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
২৯ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার মিলনায়তন কেন্দ্রে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আনিচুর রহমান শরীফ , প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মাওলানা আবুল বাশার, সহকারি পরিচালক মাওলানা হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবদু রহমান,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না ও প্রমূখ। প্রধান অতিথি বলেন, সহীহ শুদ্ধভাবে কুরআন মুখস্থ ও দ্বীনী এলেম শিক্ষা গ্রহণের সাথে সাথে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *