বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ০৬.০৭.২০২৪ খ্রীঃ রোজ শনিবার শ্রীমঙ্গল পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদ হইতে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে একটি বনবিড়াল আহত হয়।পরবর্তীতে ঐ এলাকার রুবেল মিয়া নামের একজন ব্যক্তি মাটিতে বনবিড়ালটি পরে থাকতে দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন , শ্রীমঙ্গল কে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল,স্বরাজ দেব এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ বনবিড়ালটি উদ্ধার করেন।পরবর্তীতে বনবিড়ালটি বনবিভাগ এর কাছে হস্তান্তর করা হয়।
