বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ১৫ই জুলাই ২০২৬ইং রোজঃ-বুধবার দুপুর ২ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে
শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট।
শ্রীমঙ্গল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বলেন শিক্ষামন্ত্রীর তথাকথিত ক্ষমা প্রার্থনাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।শিক্ষার্থীদের ন্যায্য দাবি,অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা আমাদের কাছে কেবলই একটি প্রহসন।
তারা আরো বলেন শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা,শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন সময়ের দাবি।
