ঢাকা জেলা প্রতিনিধ: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৬/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকা সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকা হইতে ছিনতাইকরী দলের সদস্য ১। মোঃ সোহাগ মিয়া (২৬), পিতা মোঃ বাদশা মিয়া, মাতা-রাবেয়া বেগম, সাং-চাকামাইয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালীএ/পি সাং-কুরগাঁও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ২। স্বাধীন হাসান (২৫), পিতা-আঃ সালাম, মাতা-মৃত শিউলি বেগম, সাং-কুরগাঁও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৩। মোঃ রায়হান (২৩), পিতা-মোঃ আঃ মালেক, মাতা-মৃত মিনারা খাতুন, সাং-ছৈলচাপড়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-জিরাবো (জলিল উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।
পিসি/পিআর পর্যালোচনায় ১ নং আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা এবং ২ নং আসামীর বিরুদ্ধে ০১টি ডাকাতি প্রস্তুতি মামলা রয়েছে।
ধৃত আসামীদের’কে ডাকাতিরu প্রস্তুতির ঘটনায় জড়িত মর্মে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
