উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন সিকদার এবং উজিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদারের মা জায়েদা আলী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জায়েদা আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন মৃধা, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. সামসুদ্দোহা আজাদ, জেলা জাসাস নেতা মো. আহাম্মাদুল কবির বিপ্লব মোল্লা, বিএনপি নেতা মামুন সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আদায় শনিবার বাদ আসর উজিরপুরের মেজর এম এ জলিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনরা।
