ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৫/২০২৬ খ্রি. তারিখ ২১:০৫ ঘটিকা আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা-মৃত আলাল মিয়া, মাতা-মৃত মাফিয়া বেগম, সাং-উত্তর গাজীরচট, বগাবাড়ী আমবাগান কবরস্থান, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৬/২০২৬ খ্রি. তারিখ ০১:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন কুমড়াইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোবারক হোসেন (২৭), পিতা-মান্নান, মাতা-রুমেলা বেগম, সাং-কুমড়াইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা,৩। ইমরান (২৯), পিতা-মৃত ইলিয়াস জাবেদ, মাতা-নুর জাহান, সাং-কুমড়াইল, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৪। রিপন (২৬) পিতা- আঃ মালেক, মাতা-রওশন আরা, সাং-কুমড়াইল, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ৬০০০০/- (ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
