সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা, কবিতা পাঠ ও গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান।

দেশজুড়ে বিনোদন

রিপোর্টার:-  শেখ মোঃ আসিফ হোসেন।

*ঢাকা, ১৮ এপ্রিল ২০২৬:* রাজধানীর মতিঝিলের হোটেল রিজিক রেস্টুরেন্টে সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে _“সাহিত্য হোক সর্বজনীন”_ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও _গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬_ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মোঃ আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন সবুজধারা সিটির সিইও এম এ হালিম। সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। 
প্রথম পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সপ্তিকা চক্রবর্তী
লেখক ও গীতিকার 
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
ফ্যাশন ডিজাইনার এডলাভ খান। ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। 

*বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

– বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ এ কে কামরুল ইসলাম 

– ফ্যাশন ডিজাইনার এডলাভ খান 

– কবি ও গীতিকার সপ্তিকা চক্রবর্তী 

– মতিঝিল নিউজের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার মোঃ মিজানুর রহমান মিলন 

– নাট্য নির্মাতা ও সাংবাদিক আপন ইভান 

– সাংবাদিক ফয়সাল আজম অপু 

– কবি সিরাজুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম, কবি নুরুল্লাহ ফরহাদ 

– সাগর খান, সবুজ রায় 

– দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার শেখ মোহাম্মদ আসিফ হোসেন ও দীপঙ্কর কুমার ঘোষসহ সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ 

অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের _‘গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬’_ প্রদান করা হয়। 

*অ্যাওয়ার্ড প্রাপ্ত গুণীজনবৃন্দ:

*সমাজসেবা ও ব্যবসা ক্যাটাগরি:

– *এম. এ. হালিম* – এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও, সবুজধারা প্রপার্টিজ লিমিটেড 

– *মোঃ জসিম উদ্দিন* – সফল ব্যবসায়ী ও সমাজসেবায় বিশেষ অবদান 

*সাংবাদিকতা ও মিডিয়া ক্যাটাগরি:

– *আবুল কালাম আজাদ* – সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব (যুক্তরাষ্ট্র প্রবাসী) 

– *মোঃ আকতার হোসেন মিলন* – সম্পাদক ও প্রকাশক, মতিঝিল নিউজ; সাংবাদিকতায় বিশেষ অবদান 

– *প্রকৌশলী আপন ইভান* – নাট্যনির্মাতা ও প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রতিচিত্র, ফিল্ম্যানিমিয়া 

*ফ্যাশন ও উদ্যোক্তা ক্যাটাগরি:

– *এডলাভ খান* – ফ্যাশন ডিরেক্টর 

– *সাগর খান* – ফাউন্ডার ও সিইও, অধিকার প্রটিগ্গা 

*ধর্মীয় ও সমাজসেবা ক্যাটাগরি:

– *এ আর মুহাম্মদ কামরুল ইসলাম* – প্রধান খাদেম, মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ; চেয়ারম্যান, আমাদের আলোকিত সমাজ; রোটারি ডেপুটি গভর্নর বাংলাদেশ 

*সাহিত্য ও সংস্কৃতি ক্যাটাগরি:

– *কবি নুরুল্লাহ ফরহাদ* – কবি ও সাহিত্যিক 

– *মোঃ সিরাজুল ইসলাম* – সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা; রাজশাহী বিভাগ সভাপতি, সোনালীবাগ প্রেসক্লাব বাংলাদেশ 

– *কবি এম এম মনিরুল ইসলাম* – কবি ও সাহিত্যিক 

– *ফয়সাল আজম অপু* – কবি ও সাহিত্যিক 

– *সপ্তিকা চক্রবর্তী* – লেখক ও গীতিকার 

– *সবুজ রায়* – আবৃত্তি শিল্পী, উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব 

অনুষ্ঠানে বক্তারা সাহিত্যকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সাউথ এশিয়ান সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কবিতা পাঠ, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

*আয়োজক:* সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ 
*স্থান:* হোটেল রিজিক রেস্টুরেন্ট, মতিঝিল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *