বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৯শে ফেব্রুয়ারী ২০২৬ইং রোজঃ-বৃহস্পতিবার
শ্রীমঙ্গল রেলস্টেশনে ১ম রমজান উপলক্ষে অসহায়, দরিদ্র ও রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
তাদের হাসিমুখ আর দোয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আমরা চাই, ৩০ রমজান জুড়েই এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এটি একমাত্র সম্ভব হবে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও দোয়ার মাধ্যমে। গত ৪/৫ বছর ধরে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, সাহস ও সমর্থন দিয়েছেন এইবারও ঠিক তেমনভাবেই পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখি।
সকলের সম্মিলিত সহযোগিতায়ই আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম সফল হবে। আপনারা আমাদের
পাশে থেকে সহযোগিতার হাত বাড়ালে আমরা আরও উপকৃত হব,
যাদের প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম তারা হলেন,
প্রত্যয় হোম চৌধুরী ,আব্দুল্লাহ আল মামুন, ফার্দিন আহমেদ, আযমান হোসেন চৌধুরী, শেখ শাফাকাত মাজিদ সাদাত, আলভী আহমেদ, দিদার খান, আব্দুর রহমান রাকিব, তাহসিন চৌধুরী রাইয়ান, রিজওয়ান হাসান জিসান, জয় চৌধুরী, ইমতিয়াজ মাহমুদ তন্ময়, মাশফি আহমেদ, লাবিব চৌধুরী, ফয়সল আহমেদ সিয়াম, রিহান খান, রিহান আহমেদ, সুরিদ সোম।
আলো আসুক আমাদের সকলের হাত ধরে।
