নতুন বছরের প্রথম মাসের ৩০ তারিখে মুক্তি পেয়েছে বছরের প্রথম সিনেমা ‘ময়নার চর’। চরের মানুষের জীবন-সংগ্রামের গল্প ফুটে ওঠেছে এই সিনেমায়। নদীভাঙ্গন এলাকার মানুষগুলো সংগ্রাম করে কিভাবে বেঁচে থাকে এই সিনেমায় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক। চলচ্চিত্র অভিনেতা সুদীপ দেবনাথ রিমন সূর্য নায়ক ইমন এর বন্ধু চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। ২০১২ সালে ওয়ার্নিং সিনেমা, ২০২২ সালে ঈসাখাঁ চলচ্চিত্র সহ আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তি অপেক্ষায় আছে বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা রিমন সূর্য। লক্ষ্মীপুর জেলার রামগতি থানার আওতাধীন চরআব্দুল্লাহ, লম্বাখালীর চর। এই নদীতে চর জেগে ওঠে। এসব চরের থাকে না কোনো দলিল, পর্চা, দাগ নম্বর। এই সুযোগ গ্রহণ করে দখলদারেরা। দখল নিয়ে হয় দুই গ্রুপে সংঘর্ষ। নানা প্রতিকূলতার মধ্যেও ভূমিহীন মানুষগুলো সংগ্রাম করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। সরকারি অনুদানের সিনেমা ‘ময়নার চর’-এ অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা সুষ্মি রহমান, শিবা সানু, ড্যানিরাজ, আজম খান, সুদীপ দেবনাথ রিমন সূর্য, পলাশ লোহ, মাহমুদুল হাসান, টুকু, পলাশ, মিশকাত মাহমুদ প্রমুখ।
সুমন পারভেজ প্রযোজিত ‘ময়নার চর’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এরই মধ্যে সিনেমার একটি গান ‘ভেসকি দিয়া চইলা গেলি পান খাওয়াইলিনা’ সবার মুখে মুখে।
