বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৯শে জানুয়ারী ২০২৫ইং রোজঃ-বৃহস্পতিবার বিকাল ০৪/০০ঘটিকায়
শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে নতুন মাত্রা যোগ করল জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড উইনার (Winner Style)।
শ্রীমঙ্গল পৌর শহরের মৌলভীবাজার রোডে অবস্থিত আফজাল প্লাজার ১নং দোকানে উইনার স্টাইলের নতুন আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই আউটলেটের উদ্বোধন করেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা ও ‘মীরাক্কেল’ খ্যাত সাইদুর রহমান পাভেল।
উদ্বোধনের প্রথমেই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে ফিতা কেটে নতুন আউটলেটের যাত্রা শুরু করেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উইনার আউটলেটে সকল পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় ২০ শতাংশ ছাড়, যা ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে। আধুনিক নকশা, মানসম্মত পোশাক ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে উইনার স্টাইল শ্রীমঙ্গলের ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
