বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১৫ই নভেম্বর রোজঃ-শনিবার সন্ধ্যায় মোস্তফা মিয়ার বাসায় আমরা বন্ধুরা একত্রিত হয়ে হাসিবুজ্জামানের হাতে ফুল ও ক্রেস্ট তোলে দেওয়া হয় । এই মুহূর্তে বন্ধুমহলে ছিল আনন্দ, গর্ব ও আবেগের এক অপূর্ব মিলন। সবাই মুগ্ধচিত্তে তার সাফল্যের গল্প শুনে আরও এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস জুগিয়েছে।
হাসিবুজ্জামান তার বাবার বন্ধুদের এই আন্তরিক ভালোবাসা, সম্মান এবং শুভকামনা নিঃসন্দেহে হাসিবুজ্জামানের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, এই সাফল্য তার দীর্ঘ শিক্ষাজীবনের একটি উজ্জ্বল সূচনা মাত্র। তার সামনে আরও বিশাল স্বপ্ন, আরও বড় পথ। পরিশ্রম, মনোযোগ আর সততার মাধ্যমে সে অবশ্যই ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবে,এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
এসএসসি-৯১ ব্যাচ শ্রীমঙ্গলের পক্ষ থেকে হাসিবুজ্জামানের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্যময় জীবন কামনা করছি। এগিয়ে যাও, হাসিবুজ্জামান-তোমার প্রতিটি পদক্ষেপ হোক আলোয় ভরা।
এতে উপস্থিত ছিলেন বন্ধুবর সাংবাদিক ঝলক দত্ত,বিশ্বজিৎ রায় লিটন,অভিজিৎ সিনহা,সুমন সরকার,রাজু বিশ্বাস,লিটন দেব প্রমুখ।
