বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য পহেলা জানুয়ারী ২০২৫ইং রোজঃ-বুধবার শ্রীমঙ্গল থানার এএসআই(নিরস্ত্র)/মোঃ আবু তালেব সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন বৌলাশী সাকিনে অভিযান পরিচালনা করিয়া জিআর ২০৬/২২ (সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মুজিব মিয়া, পিতা-আঃ গনি ছুরত আলী, সাং-বৌলাশী, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
