শীর্ষ খবরের ব্যবস্থাপনা সম্পাদক ও সবুজ ধারা প্রপার্টিজের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান হাওলাদারের বোনের কুলখানি অনুষ্ঠিত

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক শীর্ষ খবর-এর ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশের বেসরকারি আবাসন প্রকল্প সবুজ ধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান হাওলাদারের একমাত্র বোন রুবিনা আক্তার (৫৫)-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলার নিজ গ্রামে এ কুলখানির আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় ইয়াতিমখানা ও মাদ্রাসার এতিম ও দুস্থ শিশুরা অংশগ্রহণ করে।

কুলখানিতে উপস্থিত ছিলেন মরহুমার বড় ভাই মোহাম্মদ শাহজাহান হাওলাদার, মেজ ভাই মোঃ শাহিন হাওলাদার, বিশিষ্ট ঠিকাদার মোঃ শামীম হাওলাদার এবং ঠিকাদার সোহেল হাওলাদারসহ পরিবারের সদস্যরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর শেরেবাংলা মডেল বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ মাইনুল হোসেন ও মাওলানা মোঃ শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দুপুরে গ্রামের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রুবিনা আক্তারের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

কুলখানি শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *