উজিরপুরে যুব জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টায় উপজেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা যুব বিভাগের নেতা মাইনুদ্দিন তালুকদার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব জামায়াতের সভাপতি নুরুল হক সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন। এ ছাড়া জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের যুবসমাজ ঐক্যবদ্ধ ও সচেতন হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধকে ধারণ করে যুবকদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের ওপর। তাই যুবকদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
সমাবেশে উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *