বিশেষ অভিযানে ঢাকাব জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেশজুড়ে

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২২/০৭/২০২৬ খ্রি. তারিখ ১৩:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন আমিন মডেল টাউন এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান ওরফে বাবু (৩০), পিতা-মোঃ আঃ জলিল, মাতা-রাজিয়া বেগম, সাং-সূতিপাড়া ০৮ নং ওয়ার্ড, পোস্ট-কালামপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, যাহার মূল্য অনুমান (৬০,০০০/- ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *