​উজিরপুরের রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শফিকুল ইসলাম স্বপন

দেশজুড়ে

​উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
​বরিশাল জেলার উজিরপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে এস আই মোঃ শফিকুল ইসলাম স্বপন মৃধা সভাপতি এবং মোহাম্মদ সরোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
​আজ ৭ জুলাই সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান নিলু মৃধার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠানের পুরো প্রক্রিয়াটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার।
​কমিটি গঠন প্রক্রিয়ায় বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম স্বপন মৃধা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন মৃধা নবনির্বাচিত সভাপতিসহ শিক্ষক, অভিভাবক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সুষ্ঠু ও সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান। একই সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *