১৮ ক্ষতিগ্রস্থ কৃষক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন দুর্নীতির মাষ্টার এডি জোতি লাল গোপ।।

দেশজুড়ে

বাবলু আচার্য্য . মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৮ জন ক্ষতিগ্রস্থ কৃষক ৫ই জুলাই শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি আবেদন করেন।
আবেদনপত্রে তারা উল্লেখ করেন, ১নং মির্জাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এডি সাহেব বোরো মৌসুমে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তা না করে শশুর বাড়ীতে জামাই,চা দোকানের মালিক, রিক্সা চালক, ভূমিহীন ও যারা কৃষি কাজে জড়িত নয় তাদেরকে সহায়তা করেছেন।
তারা উল্লেখ করেন, বিগত বৈশাখ মাসে বোরো মৌসুমের ফসল বন্যায় নিয়ে যাওয়ার ফলে সরকারের ঘোষণা মোতাবেক ক্ষতিগ্রস্থ কৃষকদের এনআইডি কার্ড সংগ্রহ করেন এডি সাহেব। কিন্ত ২ জুলাই সহায়তা বিতরণের সময় দেখা যায় চা দোকানের মালিক, রিক্সা চালক, ভূমিহীন ও যারা কৃষি কাজে জড়িত নয় তারা ক্ষতিগ্রস্থের তালিকায় সহায়তা পেয়েছেন। কিন্ত প্রকৃত কৃষকগণ সহায়তা থেকে বঞ্চিত?
আবেদনপত্রে তারা উদাহরনস্বরুপ উত্তর পাচাউন গ্রামের মাদকসেবী আজিজ মিয়া, ববানপুর গ্রামের ছাগল পাইকার দিদার মিয়া, ভবঘুরে সুজিত দেব, ববানপুর গ্রামের চা দোকানী কালন মিয়া, শহরশ্রী গ্রামের দিনমজুর শাহিদ মিয়া, মাদকসেবী নিলুদ দেব ও তার ছেলে, কাচামাল ব্যবসায়ী ফজর আলী, ফরাসত আলী, শহরশ্রী গ্রামেে মতাজিল মিয়া, ছাত্রাবট গ্রামের পাহাড় হতে কাঠ সংগ্রহ করে বিক্রয় করে শফিক উদ্দিনসহ আরো অনেকেই সহায়তা পেয়েছেন। কিন্ত আমরা প্রকৃত কৃষকরা সহায়তা পাইনি।
উক্ত বিষয়ে পরবর্তীতে তারা খোঁজ নিয়ে জানতে পারেন সরকারের প্রতিনিধি এডি সাহেব প্রত্যেকের নিকট হতে এক হাজার, দুই হাজার টাকা নিয়ে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে তালিকা চুড়ান্ত করেন।
মির্জাপুর ইউনিয়নের এই ১৮ জন কৃষক উপজেলা নির্বাহী অফিসারের নিকট আকুল আবেদন করেন যে, বিষয়টি সরজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করলে প্রকৃত বিষয়টি উদঘাটন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *