বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার ‍উদ্ধার।

আদালত দেশজুড়ে

ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যারের সহযোগিতায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুম (২২), পিতা-মুক্তার হোসেন, মাতা- মৃত পারুল, সাং-শিবপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা, ২। মোঃ সোয়েব শেখ (২০), পিতা-মোঃ জামাল শেখ, মাতা-লিপি বেগম, সাং-উথুলি, থানা-জীবন নগর, জেলা-চুয়াডাঙ্গা দ্বয়কে ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন এবং গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করেন। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা কুমিল্লা/বাহ্মনবাড়িয়া জেলা হইতে পাইকারী ভাবে গাঁজা ক্রয় করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোটঃ-

১। ৪২ (বিয়াল্লিশ) কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান-(৪২x৩০,০০০)=১২,৬০,০০০/-(বার লক্ষ ষাট) টাকা,

২। ০১টি সাদা রংয়ের TOYOTA M-CROP প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৫-৫৪৯৮, চেসিস নং-NZE121-0279659, ইঞ্জিন নং-1N2-22658871, মূল্য অনুমান ২২,০০,০০০/-(বাইশ লক্ষ) টাকা।

বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি ছিনতাই মামলা রয়েছে।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *