বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ১৫ই জুন ২০২৬ইং রোজঃ-সোমবার সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামক দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ তাদের জালের মধ্যে একটি সাপ দেখতে পান। সাপটি দেখে তারা ভয় পেয়ে জাল রেখে চলে যান।
পরবর্তীতে ঘটনাটি সাবেক চেয়ারম্যান সোনা মিয়া সাহেব এর নাতি কয়েছ ভাইকে জানালে দ্রুত তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অনুরোধ করেন সাপটিকে উদ্ধার করার জন্য।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এটি একটি অজগর সাপ।
পরবর্তীতে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়।
