ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৮:০৫ ঘটিকা আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আজিজুল হক (২২), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, মাতা-মোসাঃ আফরোজা বেগম, সাং-পুরান লক্ষীপুর উত্তরপাড়া, থানা-সাধুল্লাহপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-জামগড়া বটতলা এমএস গলি (তাইজুর ইসলাম তাজুর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ১ (এক) কেজি ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ (মূল্য অনুমান ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ কামরুল হাসান নাহিদ (২৭), পিতা-মোঃ আব্দুল ওয়াহিদ, মাতা-মৃত নারগিস পারভীন, সাং-পলাশবাড়ী কাঠালতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৬/২০২৬ খ্রি. তারিখ ২৩:১৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮), পিতা-মোঃ আফাজ মন্ডল, মাতা- বিলকিস বিবি, সাং- রুপনারায়ণপুর, থানা-ধামইরহাট, জেলা- নওগাঁ, এ/পি সাং-আরাগাঁও বাটন ফ্যাক্টরীর মোড় (উজ্জলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ১৮,০০০/- (আঠার হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
