শ্রীমঙ্গলে বাফ স্ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার, নিরাপদে বনবিভাগে হস্তান্তর।

দেশজুড়ে

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকায় বাসিন্দা ও ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা মিয়া চেয়ারম্যানের বাসায় একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে জানানো হয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি শনাক্ত করেন। তারা জানান, এটি একটি বাফ স্ট্রাইপড কিলব্যাক (Amphiesma stolatum), যা বাংলাদেশে হেলে সাপ বা ধানের সাপ নামে পরিচিত। এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ প্রজাতির সাপ।
পরবর্তীতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সাপটি রবিবার বিকেলের দিকে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *