শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মন্দিরে মঙ্গলচন্ডী মায়ের পূজার আয়োজন করেছে এসএসসি ২০১৭ ব্যাচের ছাত্ররা।

দেশজুড়ে ধর্ম

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
ভক্তি, শ্রদ্ধা আর ধর্মীয় আবেগে শ্রীমঙ্গল মঙ্গল চন্ডী মায়ের মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতী চা বাগানে অবস্থিত ঐতিহ্যবাহী মঙ্গলচণ্ডী মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হবে।
মায়ের এই পূজার আয়োজন করেছে উপজেলার ভুনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০১৭ ব্যাচের সনাতনী শিক্ষার্থীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পূজা মণ্ডপ ইতোমধ্যে সেজে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।
সকাল ১০টায় মায়ের পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর দুপুর থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। পূজা উপলক্ষে ঢাকের তালে তালে মুখরিত হয়ে উঠবে পুরো মন্দির প্রাঙ্গণ, যা ভক্তদের হৃদয়ে ছড়িয়ে দেবে এক অপার্থিব শান্তি ও আনন্দের আবেশ।
এসএসসি ২০১৭ ব্যাচের অনুপম দেব জানান, এই পূজার মাধ্যমে সকলের জীবনে মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করা হচ্ছে। মায়ের চরণে প্রার্থনা তিনি যেন সকল অশুভ শক্তিকে দূর করে সমাজে সুখ-সমৃদ্ধি বয়ে আনেন। পূজা উপলক্ষে সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *