শ্রীমঙ্গল শহরের যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৯ই এপ্রিল রোজঃ-বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ থেকে স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়, ফলে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।
পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদ জানান, আমাদের এমপি মোঃ মুজিবুর রহমান চৌধুরী ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশে শহরের যানজট কমাতে আমাদের এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *