স্টাফ রিপোর্টার:- সম্প্রতি এক দুর্ঘঠনায় আহত মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় নেতা ইয়াসিন আরাফাতকে দেখতে যান দলের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দুর্ঘঠনার পর চিকিৎসাধীন অবস্থায় থাকা ইয়াসিন আরাফাতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসভবন উপস্থিত হন গৌরনদী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ আল আমিন মোল্লা ও আহ্বায়ক সদস্য মোঃ রবিন হোসেন বাপ্পি এবং মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাইফ আল কাইয়ুম। এ সময় মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আহত নেতার পাশে বসে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা ইয়াসিন আরাফাতের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান। এ সময় নেতৃবৃন্দ বলেন, ইয়াসিন আরাফাত আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তার এই দুর্দিনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় তার পাশে আছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করি।
তারা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন এবং আশা প্রকাশ করেন খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে আবার দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই ইয়াসিন আরাফাতকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
