ঈদুল ফিতরে কলারদোয়ানিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান হাসনাত ডালিম

দেশজুড়ে

মোঃ ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর উপজেলা প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল ও মানবিক চেয়ারম্যান হিসেবে পরিচিত জনাব হাসনাত ডালিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। এই পবিত্র দিনে আমরা সবাই ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবো—এটাই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “কলারদোয়ানিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *