কমলগঞ্জ উপজেলার মুন্সী বাজারের মুন্সী বাড়ীর ছেলের ঈদ উপহার গ্রহণ করে দোয়া করলেন এলাকার জনগন।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৮ই মার্চ ২০২৬ইং রোজঃ-বুধবার সকাল ১১/০০ঘটিকায়

দারিদ্রমুক্ত একটি সু-শৃংখল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির উদ্যোগে কুঞ্জবনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩০০ মুসলিম নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়। উক্ত
অনুষ্টানে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী, অনিকা দাস চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী,এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক তিন বারের নির্বাচিত পৌর কাউন্সিলর বাবু স্বাগত কিশোর দাশ বলেন আপনারা জানেন আমি কোন পরিবারের সন্তান আমি আপনাদের নিকট আশীর্বাদ ও দোয়া কামনা করছি,যদি কোনদিন কোন প্রয়োজনে আপনাদের কাছে আসতে চাই, আপনারা আমাকে ফিরিয়ে দিবেননা।
জয় হোক কমলগঞ্জ উপজেলাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *