বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৬শে ডিসেম্বর ২০২৫ইং রোজঃ- শুক্রবার শ্রীমঙ্গল হাইল হাওর এলাকার রউয়া বিল-এ মাছ ধরার সুতার জালে একটি বন্যপ্রাণী আটকে যায়।পরবর্তীতে মুশাহিদ মিয়া নামক একজন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, একটি উদবিড়াল (ভোঁদড়) মাছের জালে আটকে আছে। উদবিড়ালটি মারা যায়।পরবর্তীতে মৃত উদবিড়ালটি উদ্ধার করা হয় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
