বাবলু আচার্য্য: মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ অদ্য ২৬শে নভেম্বর রোজঃ-বুধবার মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা হবিগন্জ রোড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ মহোৎসব পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও মৌলভীবাজার ৪ আসনের এমপি প্রার্থী প্রীতম দাশ৷
বুধবার ২৬ শে নভেম্বর দুপুরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়ায় শ্রীশ্রী জগন্নাথ সেবা সঙ্গের আয়োজনে তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ ও নাম সংকীর্তনে অংশ নেন।
এসময় তিনি শ্রীশ্রী জগন্নাথ দেবের নিকট মানবকল্যাণে প্রার্থণা করেন। মহাপ্রসাদ বিতরণে অংশ নেন ও ভক্তদের প্রসাদ বিতরণ করেন ও উৎসবের অঙ্গনের মেলার স্টলগুলো দেখেন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহব্বায়ক কমিটির যুগ্ম- আহব্বায়ক রাসেল জামান, সদস্য হৃদয় দাশ শুভ,যুগ্ম সদস্য সচিব রাসেল থিঙ্গুজাম, সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময়, সৌমিত্র দেব রতন প্রমুখ
