শ্রীমঙ্গলে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু, এক সপ্তাহে তিনজনের মৃত্যু।

দেশজুড়ে

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে আবারও এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও বাজারে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, নিহত নারীর নাম রোকেয়া বেগম (৬৫)। তিনি শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধব পাশা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, গত এক সপ্তাহে শ্রীমঙ্গলে রেললাইনে কাটা পড়ে দুই নারী ও এক অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) শ্রীমঙ্গলের লছনা এলাকায় এক অজ্ঞাত পুরুষ এবং বুধবার (১৫ অক্টোবর) মহিষমারা ব্রিজ ও নোয়াবাড়ি তিতপুর এলাকার মাঝামাঝি স্থানে ট্রেনে কাটা পড়ে মাধবপুর উপজেলার এক নারীর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *