ধানের বীজ রক্ষার বিদ্যুত সংযোগে প্রান গেছে কৃষকের

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশালের উজিরপুর উপজেলায় ইদুর তাড়াতে ধানের বীজ রক্ষায় বিদ্যুত সংযোগে পৃষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে কৃষকের মৃত্যু হয় বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
মৃত কৃষক ছায়েদুল ফকির (৫০) উপজেলার দক্ষিন ধামুরা গ্রামের আলী ফকিরের ছেলে।
ওসি আব্দুস সালাম জানান, ধান চাষের জন্য বাড়ীর পাশের ক্ষেতে বীজতলা তৈরি করেছেন। ইদুর বীজতলা নষ্ট করে দেয়। তাই বীজতলার চারপাশে বিদ্যুত সংযোগ দেয়। রাতে ১১টা থেকে সাড়ে ১১ টার সময় ক্ষেত দেখতে গিয়ে অসাবধানতায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ক্ষেতে পড়েছিলো। পরিবার বীজতলায় গিয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানের চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি বলেন, জেলা ম্যাজিষ্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে এসে লাশ বিনা ময়না তদন্তে রোববার নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *