বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- অদ্য ২৬শে আগষ্ট ২০২৬ইং রোজঃ-বুধবার (বাংলাদেশে অত্যন্ত দুর্লভ)
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় একটি সাপের বাচ্চা দেখতে পান স্থানীয় লোকজন। সাপটি দেখে ভয় পেয়ে স্থানীয়রা সেটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন।
পরবর্তীতে প্রধান শিক্ষক একরামুল কবীর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সাপটিকে দেখে এটিকে অত্যন্ত বিরল প্রজাতির সাপ বলে ধারণা করেন।
সাপটির সঠিক পরিচয় শনাক্তের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, মনিরুল খান এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে সাপটির পরিচয় শনাক্ত করা হয়। এটি সাইবোল্ড’স ওয়াটার স্নেক (Siebold’s Water Snake) বলে নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সাইবোল্ড’স ওয়াটার স্নেক বাংলাদেশে অত্যন্ত দুর্লভ একটি সাপ।পরবর্তীতে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।এবং সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।
