জরিমানার পরও বহাল তবিয়তে ধামরাইয়ের অবৈধ শোভা ব্যাটারি’ কারখানা, সীসা তৈরিতে ব্যবহার হচ্ছে অবৈধ ব্যাটারি

আদালত দেশজুড়ে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ওমর ফারুক মানিক

পরিবেশগত ছাড়পত্র ও বিএসটিআই-এর বৈধ অনুমোদন নেই। ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানাও করেছে। তারপরও থামেনি ঢাকার ধামরাইয়ের কুখ্যাত ‘শোভা ব্যাটারি’ কারখানার কার্যক্রম। বরং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখন অবাধে চলছে অবৈধ উৎপাদন।

সম্প্রতি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোর সতর্ক করে।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের সেই নির্দেশের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। কারখানায় যথারীতি চলছে ব্যাটারি উৎপাদন।

ভয়ংকর তথ্য:
স্থানীয়দের অভিযোগ, এখানে উৎপাদিত অবৈধ ব্যাটারিগুলো শুধু বাজারজাতই হচ্ছে না। সেগুলো জ্বালিয়ে সীসা তৈরির কাজেও ব্যবহার করা হচ্ছে । এতে বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক গ্যাস।

কোনো ধরনের পরিবেশগত সুরক্ষা বা নীতিমালা না মেনে ঝুঁকিপূর্ণ উপায়ে ব্যাটারি তৈরির কারণে আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। জনস্বাস্থ্যও চরম ঝুঁকিতে।

এলাকাবাসীর প্রশ্ন,

“জরিমানা ও কঠোর সতর্কবার্তার পরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই অবৈধ কারখানা এখনো চালু থাকে?

স্থানীয় জনগণ অনতিবিলম্বে এই অবৈধ ব্যাটারি কারখানার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর ও স্থায়ী আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *