শিশুদের স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উপহার বিতরণ, উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে- এমপি সান্টু

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় শিশুদের স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে নিবন্ধিত শিশুদের মাঝে উপহার বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
উপজেলা ভিত্তিক উন্নয়ন সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।২৪ মে রবিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। এ সময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রকিবুল ইসলাম, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএসএসের নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ, উজিরপুর ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএসের সিডিও আহসান সুমন ও এ্যানি মিতা বৈরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিানটি সঞ্চালনা করেন সিআরএসএসের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৬৭৮ জন নিবন্ধিত শিশুর প্রত্যেককে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান ও একটি করে ছাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ জোগাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে দুপুরে সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও অবকাঠামোগত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *