উজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুরে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং সঞ্চালনা করেন মোঃ রাকিবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, যুগ্ম সম্পাদক কাওসার হোসেন, মোঃ সুমন বালি, নুরুল হক আসাদ, মোহাম্মদ নুরুল ইসলামসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকলে এ সমস্যা দূর করা সম্ভব নয়। তারা আরও বলেন, কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে পারলে ইভটিজিং কমবে, আর ইভটিজিং কমলে বাল্যবিবাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
এছাড়া নারীর শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন বক্তারা।
সভায় বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *