বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ জন পেশাদার ডাকাত গ্রেফতার।।…..

আদালত দেশজুড়ে

সাভার প্রতিনিধি।।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খান মহোদয়ের সার্বিক সহযোগিতায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) জনাব সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম গত ০৪/০১/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬.০০ থেকে ৬.৩০ ঘটিকার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে
১) আব্দুল হক স্বপন (৫৪),
২) মোঃ আনোয়ার হোসেন (৫৬) এবং
৩) আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)
—এই ০৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধার করা হয়—

  • ৪টি কালো রংয়ের র‌্যাব লেখা কটি
  • ১টি ওয়াকিটকি
  • ২টি প্লাস্টিকের পিস্তল ও ২টি পিস্তলের কভার
  • ১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ
    সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *