শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার!নোয়াগাঁও ও ইছবপুরে গ্রামে আতঙ্কের ছায়া।

দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা
প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গলের নোয়াগাঁও ও ইছবপুর এলাকায় যেন অজগরের ‘আতঙ্ক’ নেমে এসেছে। গত এক সপ্তাহে এ দুটি এলাকা থেকে টানা চারটি ও আজ দুপুর দেড়টার দিকে হাইল হাওরের ভূবন বেরী এলাকায় মাছ ধরার জালে অজগর সাপ উদ্ধার হয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো শ্রীমঙ্গলে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নোয়াগাঁও ফকিরবাড়ির সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। মুহূর্তেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে সংগঠনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
আজ দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল হাইল হাওরের ভূবন বেরী এলাকায় মাছ ধরার জালে আটকা পরে আরেকটি অজগর সাপ।
ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কেন বারবার অজগর লোকালয়ে প্রবেশ করছে? বনাঞ্চলে কি খাদ্যের অভাব, নাকি তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *