শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ
আসন্ন পূজা উদযাপন উপলক্ষে আসিদুন ইউনিয়নে ২৩ টি, সিন্দুর খান ইউনিয়নে ৮ টি, এবং রাজঘাট ইউনিয়ন সহ পূজা মন্ডপে শ্রীমঙ্গল কমলগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবের শারদীয় শুভেচ্ছা প্রতি মণ্ডবে পৌঁছে দেওয়ার জন্য এক মতবিনিময় সবার আয়োজন করা হয়। উক্ত সবায় সভাপতিত্ব করেন আসিদুন সিন্দুরখান রাজঘাট ইউনিয়নের প্রধান সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি বর্তমান কৃষক দলের অন্যতম নেতা মুহিবুর রহমান মোস্তফা, সহ শ্রীমঙ্গল উপজেলা সাংগঠনিক সমন্বয়কগণ উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক ও সু-শৃংখল ভাবে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সতর্কতার সহিত যার যার অবস্থান থেকে সহযোগিতা করার পরামর্শ প্রদান করা হয় এবং সনাতন ধর্মালম্বি সবাইকে শারদীয় শুভেচ্ছা সহ সকল পূজা মন্ডপ আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবের পক্ষ থেকে পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
