মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অন্যতম পর্যটন স্পট ‘বদ্ধভূমি ৭১

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি

সবুজ চা-বাগানের পাশে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি রক্ষায় নির্মাণ করা হয় ‘স্মৃতিস্তম্ভ’ আর এটিকে ঘিরে তৈরি হয় এই পার্ক। বদ্ধভূমির বুকচিরে বয়ে গেছে একটি ছড়া। যার জলচল ঘোলা জলরাশিতে মুগ্ধ করছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ ও একাত্তরের স্মৃতি বিজড়িত বধ্যভূমি দেখতে আসা মানুষজনদের।

বদ্ধভূমিতে রয়েছে- ঝুলন্ত সেতু, বটবৃক্ষ, ফুলবাগান, সবুজ ঘাসে মোড়া খোলা মাঠ আর নিরিবিলি পরিবেশে প্রিয়জনকে নিয়ে বসে খোশগল্প করার জন্য ছাতার নিচে বেঞ্চ।

বছরের প্রতিটি দিন দেশী-বিদেশী দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে এলাকা। এছাড়া ছুটির দিনসহ বছরের বিশেষ দিনগুলোতেও পর্যটকের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *