প্রেস রিলিজ
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-১৪/০৪/২০২৬ খ্রি.
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যারের সহযোগিতায়, ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকরে ইং ১৪/০৪/২০২৬ খ্রি. তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড এলাকা থেকে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ১। মোঃ আফজাল হোসেন (৪৭), পিতা-মোঃ ওয়াহিদুর রহমান, মাতা-জেসমিন আক্তার, সাং-মধ্য গাজীরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন। ধৃত আসামীর হেফাজত হইতে নিম্ন বর্ণিত আলামত উদ্ধার করেন।
(ক) ০১ টি কাঠের বাটসহ সচল ট্রেগার সংযুক্ত সিলভার কালারের বিদেশী রিভলবার, যাহার গায়ে ব্যারেলে ইংরেজীতে খোদাই করে MADE IN PAKISTAN লেখা আছে।
(খ) ২ রাউন্ড রিভলবারের গুলি,
(গ) ০১ টি সচল ট্রেগার সংযুক্ত সিলভার কালারের বিদেশী ওয়ান শটারগান, যাহার বডিতে ইংরেজীতে খোদাই করে BARMA লেখা আছে,
(ঘ) ০১ টি পুরাতন নীল কালো মিশ্রিত সুজুকি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- BGA5-122454 চেসিস নং- RMBL-ED13F-123572 উদ্ধার করেন।
উক্ত ঘটনাস্থলে পলাতক আসামীদের ফেলে যাওয়া ডাকাতির করার সরঞ্জামাদি
০১ টি স্টীলের তৈরি ধারালো ছোরা,
০১ টি লোহার তৈরি প্লাস্টিকের বাটসহ ধারালো ছোরা,
০১ টি স্টীলের তৈরি চাইনিজ কুড়াল সাদৃশ্য উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, উপরোক্ত আলামত দ্বারা পলাতক সহযোগীদের সহায়তায় সে দীর্ঘ দিন যাবত এলাকায় আদিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল।
বর্ণিত ধৃত আসামীর বিরুদ্ধে ০১ টি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
