নাজিরপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মাহমুদুল্লাহ লিমন

দেশজুড়ে

ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর উপজেলা প্রতিনিধি,
নাজিরপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদীয়মান নেতা ও সাবেক ছাত্রদল সংগঠক মাহমুদুল্লাহ লিমন।
এক বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সংহতি। নাজিরপুরের প্রতিটি ঘরে আনন্দ ছড়িয়ে পড়ুক।”
ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব মাহমুদুল্লাহ লিমন নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা হিসেবে রাজপথের এক লড়াকু সৈনিক। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বহুবার মামলা-হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি জাতীয়তাবাদী আদর্শে অবিচল ছিলেন। দলের প্রতিটি সংকটে রাজপথে থেকে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তিনি ‘আশার আলো’ হিসেবে কাজ করেছেন।
নাজিরপুর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মতে, দুঃসময়ে লিমনের আপসহীন নেতৃত্ব ও ত্যাগী ভূমিকা তাকে ভবিষ্যৎ যুবদলের এক দক্ষ কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে নাজিরপুরবাসীকে ‘ঈদ মোবারক’ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *