বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৮শে নভেম্বর ২০২৫ইং রোজঃ-শুক্রবার সকাল ১১/০০ঘটিকায় পৌর শশ্বানঘাটে নবনির্বাচিত কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে যারা নির্বাচিত হলেন।
জগৎ নারায়ন চৌহান সভাপতি, সনজয় রায় রাজু সাধারণ সম্পাদক, নির্মল বিশ্বাস যুগ্ম সম্পাদক, নান্টু রায় অর্থ সম্পাদক নির্বাচিত হন,
শ্রীমঙ্গল পৌর শশ্মানকালীবাড়ির নতুন কমিটি গঠন পৌর শশ্মান কালীবাড়ির নাট মন্দিরে বর্তমান সভাপতি তপন পালের সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরীর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের কার্য বিবরনী পাঠ করেন সম্পাদক জগৎ নারায়ন চৌহান। সভায় সর্বসম্মতিক্রমে সম্পাদকীয় ও আয় ব্যয়ের হিসাব অনুমোদন হওয়ার পর।
দ্বিতীয় অধিবেশনের দ্বায়িত্ব নেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়। এরপর নতুন কমিটি গঠন করে জগৎ নারায়ন চৌহানকে সভাপতি, সনজয় রায় রাজুকে সাধারণ সম্পাদক, নির্মল বিশ্বাসকে যুগ্ম সম্পাদক ও নান্টু রায়কে অর্থ সম্পাদক নির্বাচিত করে আগামী ৭ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করারর জন্য অনুরোধ জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির পলাশ দাশ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সুজিত রায়, সদস্য সচিব বসন্ত গোয়ালাসহ সনাতনী সকল ভক্তবৃন্দ।সবাই নতুন কমিটির জন্য আর্শিবাদ করবেন।
