বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৩শে নভেম্বর রোজঃ- রবিবার সকাল ১০ ঘটিকায়, শ্রীমঙ্গল নোয়াগাও রাবার অফিস (BFIDC)–এর অপর পাশে বুধু বাবুর বাসার পাশের খালি জায়গায় ধানখেতে ধান কাটার সময় হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।পরবর্তীতে তারা বিষয়টি বুধু বাবুকে জানালে বুধু বাবু বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন।পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় এবং নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
