কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে স্থাপন করা হলো দানবীর মরহুম মোঃ মকবুল আলীর নামে নামফলক। ১৯৬৮ সালে প্রচারবিমুখ এ মহৎ ব্যক্তি প্রায় সতেরো কেয়ার (৫ একর ১০ শতক) জমি দান করেছিলেন এ স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য।
দীর্ঘ ৫৭ বছর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে স্থাপিত হলো তাঁর স্মৃতিচিহ্ন। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছে।
প্রচারবিমুখ এ ক্ষণজন্মা মানুষ কোনো আয়োজন, প্রচার কিংবা নামফলক চাননি। কিন্তু তাঁর নীরব অবদানেই আজ হাসপাতালটির সকল সুবিধা ভোগ করছে স্থানীয়রা।
মরহুম মোঃ মকবুল আলী ছিলেন মোঃ সফাত আলীর সুযোগ্য সন্তান। তিনি কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মোঃ গোলাম কিবরিয়া শফি এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী তৈমুরের শ্রদ্ধেয় পিতা।
এলাকাবাসী দোয়া করেছেন, আল্লাহ যেন এ মহৎ ব্যক্তিকে জান্নাত নসিব করেন এবং তাঁর যোগ্য উত্তরসূরিদের মাধ্যমে দানের এই ধারা অব্যাহত থাকে।
