শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ ।
অদ্য ২৩/৭/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৬ ঘটিকায় জেলা পরিষদ কনফারেন্স
হলে , শ্রীমঙ্গল পৌর বিএনপির ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিত সভা উক্ত কমিটির সভাপতি জনাব শাহেদ আলী ভাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব শামীম আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ রাশিদুল হাসান মাস্টার, সম্মানিত সদস্য জনাব মোছাব্বির আলী মুন্না, জনাব সাইফুদ্দিন সাবলু,জনাব জাহেদ হোসেন, জনাব সেফাক ইসলাম লিলু,জনাব আলমগীর সেলিম, জনাব মিজানুর রহমান মাসুম সহ উক্ত নবনির্বাচিত কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার ৪ ( শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী মুজিব ভাইয়ের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে, ফুললে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানান শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।
