আসন্ন নির্বাচনকে সামনে রেখে উজিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানইয়াবা ও গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

আদালত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ কাইয়ুম হাওলাদার (৩৮) ও মোঃ রিয়াজ (২৮)। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেরাও মাদক সেবনকারী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের দুর্গাম এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
রাত ১টা ৩০ মিনিটের সময় গাঁজা সহ মোঃ রিয়াজকে আটক করে পড়ে রাত ২:৩০ মিনিটের সময় ইয়াবাসহ মোঃ কাইয়ুমকে আটক করা হয় বলে সেনা বাহিনী জানান।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আইনগত প্রক্রিয়ার আওতায় আনতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এমন অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *